ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এতে তৌহিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
তার বুকে ও পিটে গুলির চিহ্ন আছে। ভোর ৪ টায় ঘটনাস্থল থেকে খিলগাঁও থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
বর্তমানে তার লাশ জরুরি বিভাগে রাখা হয়েছে।
















