নাজরানে হুতিদের হামলা, কয়েক হাজার সৌদি সৈন্য আটক

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের নাজরানে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে কয়েক হাজার সৌদি সৈন্য এবং তাদের কয়েক শত গাড়ি আটক হয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, এ হামলায় সৌদি সামরিক বাহিনীর তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাদের কয়েক শত গাড়ি আটক করা হয়েছে। আর কয়েক হাজার সৈন্য বন্দি করা হয়েছে। এদের মধ্যে কর্মকর্তাও রয়েছেন।

ইয়াহয়া সারিয়া বলেন, বড় ধরনের এ হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সমর্থন জুগিয়েছে। সৌদি দূর্গে সাম্প্রতিক সময়ে এটিই তাদের সবচেয়ে বড় হামলা।

আপাতত এর বেশি কিছু বলতে চাননি তিনি। শিগগির এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে কথা দিয়েছেন হুতিদের এ মুখপাত্র।

সূত্র: রয়টার্স

পূর্ববর্তি সংবাদবিস্ফোরণ আর অনিয়মের মধ্য দিয়ে শেষ হয়েছে আফগান  প্রেসিডেন্ট নির্বাচন
পরবর্তি সংবাদহাতিরঝিলে পানিতে পাওয়া গেল নবজাতকের লাশ