পেঁয়াজের বাজার লাগামহীন, মাঠে নেমেছে মনিটরিং টিম

ইসলাম টাইমস ডেস্ক: অস্বাভাবিকভাবে বেড়েই চলছে পেঁয়াজের দাম। গত কয়েকদিনে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম গড়ে প্রায় ৪০-৪৫ টাকা বেড়েছে। আর গতকাল (রোববার) ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার ঘোষণায় এই নিত্যপণ্যটির দাম অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।

দেশের কোথাও কোথাও একশ টাকার বেশি দামেও পেঁয়াজ বিক্রি হচ্ছে। মন্ত্রণালয় বলছে, পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে, তারপরও অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন। তাদের ধরতে মাঠে নেমেছে মনিটরিং টিম।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণায় ব্যবসায়ীরা সুযোগ পেয়ে দাম বাড়িয়ে দিচ্ছেন। সেটি সরকারের নজরে আসায় তা নিয়ন্ত্রণে মনিটরিং টিম মাঠে নামানো হয়।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, পেঁয়াজের চাহিদা মেটাতে ইতিমধ্যে মিয়ানমার থেকে আমদানি করা দুই জাহাজ পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সেটি আজই বাজারে পৌঁছে যাবে। এসব পেঁয়াজ বাজারে আসলে আর সংকট থাকবে না। আমি মনে করি আজকের মধ্যেই পেঁয়াজের দাম কমবে।

পূর্ববর্তি সংবাদ‘বিশ্বের সম্ভাব্য সমস্ত ফোরামে মোদির মুসলিম বিদ্বেষী চেহারা উন্মোচন করব’
পরবর্তি সংবাদআমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার: খন্দকার মোশাররফ