সহযোগিতা বাড়াতে অক্টোবরে পাকিস্তান আসছেন এরদোগান

ইসলাম টাইমস ডেস্ক: সহযোগিতা বাড়াতে আগামী মাসেই (অক্টোবর) পাকিস্তান সফরে আসছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তার পাকিস্তান সফরের কথা রয়েছে।

এরদোগানের এ সফরের এজেন্ডায় কাশ্মীর, আফগানিস্তান ইস্যুর পাশাপাশি দ্বি-পাক্ষিক বানিজ্যিক চুক্তি রয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের দ্য ন্যশন ইন্টারন্যাশনাল।

তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান জাতিসংঘের সাধারণ পরিষদে কাশ্মীরের বিষয়টি সবচেয়ে জোরালোভাবে উত্থাপন করেছিলেন এবং তার আসন্ন পাকিস্তান সফরে কাশ্মীরের বিষয়ে আরও আলোচনা হবে।

তুর্কি প্রেসিডেন্টের এ সফরে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি বিস্তৃত কৌশলগত অর্থনৈতিক কাঠামো (এসইএফ) এবং প্ল্যান অব অ্যাকশন (পিওএ) নথি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদকারফিউ উপেক্ষা করে আবারো রাজপথে কাশ্মিরি জনগণ
পরবর্তি সংবাদ‘বিশ্বের সম্ভাব্য সমস্ত ফোরামে মোদির মুসলিম বিদ্বেষী চেহারা উন্মোচন করব’