সম্রাটের কাছে বহু সাম্রাজ্যের খবর আছে : আ স ম আবদুর রব

ইসলাম টাইমস ডেস্ক: সম্রাটের কাছ থেকে আরো বহু সাম্রাজ্যের খবর পাওয়া যাবে জানিয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের মুখপাত্র জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, র‌্যাব-পুলিশ-বিজিবি পাহারা থাকা অবস্থায় ঢাকা থেকে ক্যাসিনো সম্রাট চৌদ্দগ্রামের বর্ডার পর্যন্ত চলে গেলেন- তখন আমাদের বাহিনী কোথায় ছিলেন?

আজ রবিবার জোটের শীর্ষনেতা কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠকের পর তিনি একথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, মানুষ বিক্ষুব্ধ হয়ে আছে। রাস্তায় নামার জন্য মানুষ তৈরি হয়ে আছে। ইতোমধ্যে । টপ টু বটম বহু খবর আপনারা পাবেন।

আগামী ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিষয়ে তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে কামাল হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে। বিকাল ৩টায় এই অনুষ্ঠান হবে। সব শরিক দলের নেতারা থাকবেন।

পূর্ববর্তি সংবাদমার্চ করে সীমান্তে অবস্থান নিয়েছেন বিক্ষোভরত কাশ্মীরিরা
পরবর্তি সংবাদসম্পূর্ণ মানবিক কারণেই ভারতকে ফেনী নদীর পানি দেওয়ার সিদ্ধান্ত : পররাষ্ট্রসচিব