ইসলাম টাইমস ডেস্ক: অস্ত্র ও ইয়াবাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে সাবেক দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। অপরজন আবু বকর আলিফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।
শিক্ষার্থীরা জানান, মুহসিন হলের ১২৭ নম্বর কক্ষটি সিল-গালা করা হয়েছে। এই রুমে থাকতেন তুষার। তুষারের কাছে ইয়াবা পাওয়া গেছে বলে জানান তারা।
















