বরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ইউপি সদস্য কারাগারে

ইসলাম টাইমস ডেস্ক: বরগুনায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় বর্তমান ইউপি সদস্য তরিকুল ইসলাম টুটুলকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হলে বিচারক হাফিজুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ইউপি সদস্য টুটুলকে।

মামলা সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ী ইউনিয়নের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম টুটুল। প্রতিবন্ধী মেয়েটি টুটুলের বাড়িতে গৃহপরিচালিকা হিসেবে কাজ করতো। সেই সুযোগে মেয়েটিকে ধর্ষণ করত ইউপি সদস্য টুটুল।

মেয়েটি অন্তঃসত্ত্বা হলে তার মায়ের হাতে বিষয়টি ধরা পড়ে। ইউপি সদস্য টুটুল বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মেয়ের পরিবারকে হুমকি ধামকি দিতে থাকে। পরে স্থানীয়দের সহায়তায় গত ৯ জুন শাহিনুর বাদী হয়ে বরগুনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পূর্ববর্তি সংবাদপানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদইসলাম টাইমস: বছর শুরুর গল্প