কাশ্মীর ইস্যুতে আবারও সোচ্চার হলেন ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর ইস্যুতে আবারও সোচ্চার হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শুক্রবার কাশ্মীরিদের স্বাধীনতার অধিকার আদায়ের দাবিতে ইসলামাবাদে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছেন তিনি।

উক্ত মানববন্ধনের প্রতি সমর্থন জানাতে পাকিস্তানের হাজার হাজার সাধারণ নাগরিক ইমরানের ডাকে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে ইমরান খান বলেন, বিতর্কিত ওই অঞ্চলের জনগণ ভারতের এই সিদ্ধান্ত মেনে নেবে না। নরেন্দ্র মোদি একটি ভুল করেছেন, তিনি তার শেষ কার্ডটি খেলে ফেলেছেন।

তিনি বলেন, মোদি মনে করেছেন, অধিকৃত কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করা হলে; সেখানকার মানুষ সেই সিদ্ধান্ত মেনে নেবেন। কিন্তু গত কয়েক দশক ধরে কাশ্মীরের জনগণ সেখানে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সেটি তিনি জানেন না।

সেখানকার পরিস্থিতি কাশ্মীরি জনগণের মৃত্যুর ভয়কে মুছে ফেলেছে। লাখ লাখ কাশ্মীরি মোদির এই সিদ্ধান্ত কোনোভাবেই মানবেন না এবং কারফিউ উঠে গেলেই তারা রাস্তায় বেরিয়ে আসবেন।

ইমরান খান বলেন, ইসলামাবাদে আজ মানুষ একত্রিত হয়েছে অধিকৃত কাশ্মীরের জনগণকে একটি বার্তা দেয়ার জন্য; আর সেটি হলো- পাকিস্তানিরা তাদের সঙ্গে আছেন। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সবসময় স্মরণ করিয়ে দেব যে, কাশ্মীরে ৮০ লাখ মানুষকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

গত ৫ আগস্ট অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত। এ নিয়ে প্রতিবেশি পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনা চলছে ভারতের। গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে কাশ্মীর ইস্যুতে এশিয়ার দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশি যুদ্ধের দিকে এগোচ্ছে বলে সতর্ক করে দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

একই সঙ্গে পাক-ভারতের মধ্যে এই যুদ্ধ শুরু হলে, সেটি শুধুমাত্র দুই দেশের মাঝে সীমিত থাকবে না বলেও বিশ্ব নেতাদের সতর্ক করেন তিনি।

সূত্র: ডন।

পূর্ববর্তি সংবাদপানি দিয়ে ভারতকে জানিয়ে ‍দিলাম আমাদের মন কত বড়: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভক্তদের মাথায় লাথি দিয়ে আশীর্বাদ!