পানি দিয়ে ভারতকে জানিয়ে ‍দিলাম আমাদের মন কত বড়: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এই পানি দেয়ার মাধ্যমে ভারতকে আমরা জানিয়ে ‍দিলাম আমাদের মন অনেক বড়। সেই সঙ্গে তাদের একটা দায়বদ্ধতার মধ্যে রাখলাম।

আজ শনিবার দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ভারতকে আমরা খাবার পানি দিয়েছি বিষয়টি নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। মাত্র ছয় হাজার লোকের একটি শহরে আমরা খাবার পানি দিচ্ছি। আগে তারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এরচেয়ে বেশি পানি নিয়ে গেছে। এখন চুক্তি হওয়ায় নির্ধারিত পরিমাণ পানি তারা নেবে এবং ভারত সরকার বিষয়টি তদারকি করবে।

মন্ত্রী আরো বলেন, দেশের গ্যাস ভারতে বিক্রি করা হচ্ছে না। বিদেশ থেকে গ্যাস কিনে সেটি প্রক্রিয়াজাত করে সেই গ্যাস ভারতের কাছে বিক্রি করা হবে। এটি বাংলাদেশের জন্য সুখবর। নতুন একটি বাজার আমরা পেয়েছি।

পূর্ববর্তি সংবাদসিরীয় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ হবে না: এরদোগান
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে আবারও সোচ্চার হলেন ইমরান খান