আরএসএস প্রধানের নতুন দাবি: ভারতের মুসলিমরা সবচেয়ে সুখী

ইসলাম টাইমস ডেস্ক: উগ্র হিন্দুত্ববাদের নির্মমতার শিকার হয়ে কদিন পরপরই যেখানে নানাভাবে নিগ্রহ নিপীড়ন এমনকি হত্যার মুখোমুখি হচ্ছেন ভারতের মুসলমানেরা,  সেখানে নতুন এক দাবি করেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগত। তিনি বলেছেন, ভারতে বসবাসকারী মুসলিমরা বিশ্বের সবচেয়ে সুখী জনগোষ্ঠী।।

গতকাল শনিবার (১২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত বুদ্ধিজীবীদের এক সমাবেশে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, হিন্দুত্ব কোনও ধর্ম, ভাষা বা দেশের নাম নয়। যারা ভারতে বাস করেন, এটি তাদের সংস্কৃতি। আর এ সংস্কৃতির কারণেই মুসলমানেরা সুখে আছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের মাধ্যমে ভারতের ক্ষমতায় আসে কট্টর হিন্দুবাদী রাজনৈতিক দল বিজেপি। মূলত এর পর থেকেই দলটির উগ্রবাদী কর্মী-সমর্থকরা স্বঘোষিত গো-রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। যার অংশ হিসেবে দেশব্যাপী গরু জবাই ও গরুর মাংস খাওয়াকে এক রকম অপরাধ হিসেবে বিবেচিত হয়।

এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে এরই মধ্যে এসব অপরাধের দায়ে হামলা এবং বর্বরোচিত হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। এ ছাড়া একাধিক মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখার মতো নির্মম পৈশাচিক অভিযোগও রয়েছে বিজেপি-আরএসএসের গো-রক্ষকদের বিরুদ্ধে।আরএসএস প্রধানএসবের পাশাপাশি মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং মুসলমান জনগোষ্ঠীকে লক্ষ্য করে আসামের এনআরসি তালিকা প্রকাশের দায়ও রয়েছে এই বিজেপি সরকারের বিরুদ্ধে।

পূর্ববর্তি সংবাদঐক্যফ্রন্টের শোক র‌্যালি পণ্ড করে দিয়েছে পুলিশ
পরবর্তি সংবাদসিরাজগঞ্জে মসজিদের ইমামের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার