আবারও বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করল বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: জোহরুল ইসলাম নামে আরও এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করল ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত জোহরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে।

জানা যায়, জোহরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে জোহরুল ইসলাম নিহত হন।

পরে তার সহযোগিরা জোহরুলের লাশ উদ্ধর করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পরিবারের লোকজন তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় দাফন করে।

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
পরবর্তি সংবাদমুফতি রিজওয়ান রফিকী ছাড়া পেয়েছেন