ঐক্যফ্রন্টের শোক র‌্যালি পণ্ড করে দিয়েছে পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের শোক র‌্যালি পণ্ড করে দিয়েছে পুলিশ।

আজ সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের নিচলায় আবরার হত্যার প্রতিবাদে শোকসভা ও র‌্যালির আয়োজন করে তারা। শোকসভা শেষে র‌্যালি নিয়ে বের হলে প্রেস ক্লাবের মোড়েই র‌্যালিটি আটকে দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, আজকে দেশের মানুষকে বন্দি করে রেখেছে এই অবৈধ সরকার। কেউ কোন কথা বলতে পারে না। সভা সমাবেশ করতে পারে না। শোক র‌্যালি করতে পারে না।

কিন্তু সরকার দলের লোকেরা ঠিকই সব কিছুই করতে পারে।

বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে আমরা একটি শোক র‌্যালি করতে চেয়েছিলাম। কিন্তু সেটিও করতে দেয়া হল না। এই সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই। আপনারা যা করছেন সেটা ঠিক করছেন না। এখনো সময় আছে সোজা হয়ে যান। নয়তো আপনাদের উপর আল্লাহর গজব পড়বে।

পূর্ববর্তি সংবাদকুরআন সঙ্গে নিয়ে যাওয়া সেই মহাকাশচারী ফিরলেন ৮ দিন পর
পরবর্তি সংবাদআরএসএস প্রধানের নতুন দাবি: ভারতের মুসলিমরা সবচেয়ে সুখী