ঘুষের টাকাসহ ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিস সহায়ক আটক

ইসলাম টাইমস ডেস্ক: ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অফিস সহকারী আতিকুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালায় দুদক।

দুদক দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, আতিকুল ইসলাম পাসপোর্ট করে দেওয়ার নামে সহিম উদ্দীন নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে বেশ কিছুদিন ধরে হয়রানি করছিলেন। এ কারণে সহিম উদ্দীন আতিকুল ইসলামকে ঘুষ দিতে রাজি হন।

এরপর ওই শিক্ষক বিষয়টি দুদককে জানান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুষ লেনদেনের সময় নগদ ২১ হাজার টাকাসহ অফিস সহকারী আতিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও থানায় সোর্পদ করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তি সংবাদসিলিন্ডার বিস্ফোরণে উত্তরপ্রদেশে নিহত ১০, আহত ১৫
পরবর্তি সংবাদকাশ্মীরে মোবাইল সেবা চালু, বন্ধই থাকছে ইন্টারনেট