কাশ্মীরে মোবাইল সেবা চালু, বন্ধই থাকছে ইন্টারনেট

শ্রীনগরের রাস্তায় এখনও চলছে ভারতীয় ফৌজের টহল।

ইসলাম টাইমস ডেস্ক: ভারত-শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্ত হওয়ার প্রায় আড়াই মাস পর আজ (সোমবার) থেকে কাশ্মীর ভ্যালিতে আবার মোবাইল ফোন পরিষেবা চালু হতে যাচ্ছে।

প্রশাসন জানিয়েছে, সোমবার দুপুর থেকে কাশ্মীরের সর্বত্র পোস্ট-পেইড মোবাইল ফোনে আবার কথা বলা যাবে, তবে মোবাইল ইন্টারনেট এখনই চালু হচ্ছে না।

কাশ্মীরে মূলত বিত্তশালী এবং ব্যবসায়ীদের হাতেই পোস্ট-পেইড মোবাইল রয়েছে। ফলে এই ঘোষণায় সাধারণ নাগরিকদের কতটা উপকার হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়ার ওপর সেখান থেকে পর্যটকদেরও চলে যেতে বলা হয়। এরপর কয়েক মাস ধরেই কাশ্মীরে পর্যটক চলাচলেও নিষেধাজ্ঞা ছিল। গত বৃহস্পতিবার পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে ভূস্বর্গ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সকালে ভারতীয় পার্লামেন্টে যখন সরকার নাটকীয়ভাবে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ঘোষণা করে, তার আগের মধ্যরাত থেকেই কাশ্মীরে থেমে গিয়েছিল সব ল্যান্ডলাইন, মোবাইল ফোন ও ইন্টারনেট।

পূর্ববর্তি সংবাদঘুষের টাকাসহ ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিস সহায়ক আটক
পরবর্তি সংবাদতুর্কি হামলার ভয়ে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন সেনাদের