তুর্কি হামলার ভয়ে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন সেনাদের

ইসলাম টাইমস ডেস্ক: তুর্কি অভিযানের মুখে সিরিয়ার উত্তরাঞ্চলে থাকা বাকি সব সেনাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে তুর্কি অভিযান শুরুর দিকে নিজেদের কিছু সেনা প্রত্যাহার করে নেয় দেশটি।

মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে থাকা আনুমানিক ১ হাজার সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। তুর্কি অভিযানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রবিবার সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি তুর্কি অভিযানের বিষয়টি উল্লেখ করে বলেন, তুর্কি হামলার মুখে যুক্তরাষ্ট্রের সেনাদের সেখানে থাকা নিরাপদ নয়।

এক সাক্ষাতকারে এসপার বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা জানতে পেরেছি তুরস্ক তাদের অভিযান আরও বিস্তৃত করবে। এ অবস্থায় আমাদের সেনাদের জন্য সেখানে থাকা নিরাপদ নয়। এমনকি কুর্দিরা সিরীয় সেনাদের সঙ্গে চুক্তি করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এ কারণে সেখানে কী হবে তা বলা যাচ্ছে না।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে মোবাইল সেবা চালু, বন্ধই থাকছে ইন্টারনেট
পরবর্তি সংবাদবাংলাদেশে ঢুকে মাছ শিকার, ৪৯ ভারতীয় জেলে আটক