ইসলাম টাইমস ডেস্ক : সৌদি আরবকে বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়ন না হতেই শুরু হয়ে গেছে দেশটির ভাব-গাম্ভীর্য বিনষ্টকারী বিভিন্ন কার্যকলাপ। প্রকাশ্যে গিটার হাতে উচ্চ স্বরে গানবাজনা করতে দেখা গেছে জেদ্দার একটি রাস্তায়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
هل هذا ما تريدون أن تصبح بلادكم عليه يا أهل بلاد الحرمين ؟!#بن_سلمان pic.twitter.com/cCKJnW1dVx
— A Mansour أحمد منصور (@amansouraja) October 13, 2019
ভিশন ২০৩০ সালকে টার্গেট করে সৌদি আরব বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে তাদের অন্যতম পরিকল্পনা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশকে সৌদি আরবের পর্যটনের প্রতি আকৃষ্ট করা।
সৌদি সরকারের একটি সূত্র জানায়, আগে বিদেশীদের সৌদি ভ্রমণে কিছুটা বাধ্যবাধকতা ছিল। কিন্তু তেল খাতের ব্যবসা থেকে বের হয়ে ভ্রমণ খাতে ব্যবসায়িক উন্নয়ন করার চেষ্টা করছে সৌদি সরকার। তাই ভ্রমণের জন্য দেশের দরজা খুলে দিয়েছে দেশটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিদেশী পর্যটকদের জন্যে এভাবে উম্মুক্ত করে দেওয়াটা দেশটির পবিত্রতার উপর কতটা প্রভাব ফেলবে?
















