ইসলাম টাইমস ডেস্ক: ফেনীর সোনাগাজীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইকবাল হোসেন (৩৫) ওরফে ইকবাল ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত ডাকাত সর্দার ইকবাল হোসেন পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রব ও গুণধনীর ছেলে।
ফেনীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বডুয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ইকবাল ডাকাতের বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানা ছাড়া জেলার পাঁচ থানা ও মীরসরাই থানায় মোট ৩৭ টি মামলা রয়েছে।
















