পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করে দিবেন মোদি

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ পানি বন্টনের বেলায় উদারতা দেখিয়ে ভারতকে পানি দিলেও ভারত কিন্তু  কোনো প্রতিবেশ দেশকে পানি দেয়ার বেলায় সেই উদারতা দেখায় না। সম্প্রতি পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে দেবে হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদি বলেন, ৭০ বছর ধরে হরিয়ানার কৃষকদের ভাগের পানি চলে গেছে পাকিস্তান। কিন্তু এবার সেটা আটকে দেব। আপনাদের ঘরে পৌঁছাবে ওই পানি। ওই পানি হরিয়ানা ও ভারতের কৃষকদের। আপনাদের জন্য লড়াই করছি।’

ভারতের নদীর পানি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র। পাকিস্তানকে পানিতে মারতে সিন্ধুর অতিরিক্ত পানি আটকানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। অতিরিক্ত পানি রাভি নদীতে ফেলে স্থানীয় পানি সমস্যার কথা মেটানোর ভাবনা রয়েছে। চাপে পড়েছে পাকিস্তানও। ভারত পানি সংকট তৈরি করে ফিফথ জেনারেশন ওয়ারের পথে হাঁটছে বলে অভিযোগ তুলেছে ইসলামাবাদ।

রদিকে, আর এক সপ্তাহও বাকি নেই হরিয়ানা ভোটের। শেষবেলার প্রচারে সেই পাকিস্তান আর জাতীয়তাবাদের আবেগকেই হাতিয়ার করলেন মোদি।

পূর্ববর্তি সংবাদবিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং বন্ধের নির্দেশ দিয়েছে ইউজিসি
পরবর্তি সংবাদসেই সোনাগাজীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ , নিহত ডাকাত সর্দার