বিএসএফ বাংলাদেশে এসে বাহাদুরি দেখানোয় বিজিবি বাধ্য হয়ে গুলি চালিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,  বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্তে প্রবেশ করে ‘বাহাদুরি’ দেখানোই বিজিবি বাধ্য হয়েই গুলি করেছে।

আজ শনিবার জার্মানির বার্লিনে স্থানীয় সময় সকাল ১১টায়  ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘‘তারাই (বিএসএফ) আমাদের এখানে এসেছে এবং এসে তারা বাহাদুরিও করেছে। আমাদের ছেলেদের (বিজিবি) তাদের লাস্ট জব হিসেবে বাধ্য হয়ে গুলি করতে হয়েছে।”

গত বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলি এবং এক বিএসএফ সদস্যের নিহত হওয়ার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই ঘটনার জন্য তিনি বিএসএফকেই দায় দিয়েছেন।

এই বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন,‘‘এটা ওয়ান ইনসিডেন্ট (একটা ঘটনা)। একটা ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটেছে।

পূর্ববর্তি সংবাদকোনো প্রতিবাদ-আন্দোলন চলবে না কাশ্মীরে: পুলিশ প্রধান
পরবর্তি সংবাদমসজিদ-মাদরাসায় হাত দিলে দেশে আগুন জ্বলবে: আল্লামা বাবুনগরী