মসজিদ-মাদরাসায় হাত দিলে দেশে আগুন জ্বলবে: আল্লামা বাবুনগরী

ইসলাম টাইমস ডেস্ক: মসজিদ-মাদরাসায় হাত দিলে দেশে আগুন জলবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী। আজ বিকাল ৩টায় সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, মসজিদ-মাদরাসার সম্পর্ক কুরআনের সাথে। আর কুরআনের সম্পর্ক লওহে মাহফুজের সাথে। সুতরাং মসজিদ-মাদরাসা উচ্ছেদ করার চেষ্টা করা লওহে মাহফুজ উচ্ছেদের নামান্তর। লওহে মাহফুজ উচ্ছেদ কখনো সম্ভব নয়; তাই মসজিদ-মাদরাসা উচ্ছেদেও কশ্মিনকালেও সম্ভব হবে না। মসজিদ মাদরাসায় হাত দিলে দেশে আগুন জলবে।

আল্লামা বাবুনগরী আরো বলেন, সেগুনবাগান মাদরাসায় পড়া-লেখা করে হাজার হাজার এতিম-অসহায় শিক্ষার্থী হাফেজ-আলেম হয়ে দেশ-বিদেশে জাতির খেদমতে ও ইসলামের প্রচার-প্রসারে সুনাম ও খ্যাতির সাথে যোগ্যতার স্বাক্ষর রাখছে। যা শিক্ষার হারকে এক মাইল ফলক স্থানে নিয়ে যাচ্ছে। এর দ্বারা এক দিকে যেমন কুরআনের খেদমত হচ্ছে; অন্যদিকে দেশের শিক্ষার হারেও অসামান্য অবদান রাখছে।

পূর্ববর্তি সংবাদবিএসএফ বাংলাদেশে এসে বাহাদুরি দেখানোয় বিজিবি বাধ্য হয়ে গুলি চালিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদনতুন করে শেখা হল একটি পুরনো সবক