ইসলাম টাইমস ডেস্ক: ইসলামিক ফাইন্যান্স একাডেমি এন্ড কনসালটেন্সির ১৬তম ব্যাচের অরিয়েন্টশন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাড্ডাস্থ একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মাওলানা আবু সাঈদ যোবায়ের। তিনি বলেন, এ পর্যন্ত মোট ১৫টি ব্যাচে প্রায় চারশতাধিক শিক্ষার্থী এই একাডেমি থেকে ইসলামী অর্থনীতি বিষয়ে একাডেমিক কোর্স সম্পন্ন করেছেন। এখান থেকে এই বিষয়গুলো আত্মস্থ করে যাচ্ছেন, ব্যাক্তি জীবনে তারা স্বচ্ছভাবেই লেনদেন করে করবেন বলে আমরা আশা করি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত দা’য়ী মাওলানা আব্দুল মাজিদ। তিনি বলেন, ইসলাম শুধু নামাজ, রোজায় সীমাবদ্ধ নয়। বরং এর বিস্তৃতি জীবনব্যাপি। ইসলামী অর্থনীতিই এর বড় প্রমাণ।
আইএফ একাডেমির ফাউন্ডার ডিরেক্টর মুফতি আব্দুল্লাহ মাসুম সভাপতির বক্তব্যে বলেন, আজ আমাদের সমাজে বহু আর্থিক সমস্যা চলমান। দুর্নীতি, ক্যাসিনোসহ বহু হারাম আমাদের চারপাশে চলছে। আমরা বিশ্বাস করি যারা আমাদের এখান থেকে এই বিষয়গুলো আত্মস্থ করে যাচ্ছেন, ব্যাক্তি জীবনে তারা স্বচ্ছভাবেই লেনদেন করে করবেন।
















