লেবাননে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ রাষ্ট্রদূতের

ইসলাম টাইমস ডেস্ক: লেবাননে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সতর্কভাবে চলাফেরা করার কথা বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে। লেবানন এখন সরকারবিরোধী মানুষের বিক্ষোভে উত্তাল। ইতোমধ্যে রাজপথে নেমে এসেছে হাজার হাজার আন্দোলনকারী।

আজ শনিবার বাংলাদেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে লেবানন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চলাফেরা করার কথা বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা, মার্কিন ডলারের সংকট, বাজেট অধিবেশনকে সামনে রেখে দ্রব্যপণ্যের ওপর মূল্য সংযোজন কর বৃদ্ধি, হোয়াটসঅ্যাপের কল রেট বাড়ানো ও বর্তমান সরকারের দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় হাজার হাজার মানুষ লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় নেমে আসে। আর এখনো রাজপথেই অবস্থান করছেন তারা।

ইতোমধ্যে লেবাননের রাজধানী বৈরুতের রিয়াদ আল-সোলহ চত্বরে সরকারি সদরের বাইরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকটি বড় রাস্তায় টায়ারে আগুন লাগিয়ে ব্যারিকেড দেয় বিক্ষোভকারীরা।

এ বিষয়ে লেবাননের অভ্যন্তরীণ সুরক্ষাবাহিনীর (আইএসএফ) এক টুইট বার্তায় জানিয়েছে, বিক্ষোভে তাদের চল্লিশ সদস্য আহত হয়েছে। এছাড়া প্রতিবাদকারীদের ‘বিশৃঙ্খলা ও সহিংসতা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইএসএফ।

পূর্ববর্তি সংবাদভারতে অজ্ঞাত নামা ব্যক্তির গুলিতে খুন হল মহানবী (স.)-কে কটাক্ষকারী হিন্দু নেতা
পরবর্তি সংবাদআইএফ একাডেমির ১৬ তম ব্যাচের অরিয়েন্টশন সম্পন্ন