পাকিস্তানি সেনাদেরর গুলিতে ২ ভারতীয় সেনাসহ নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে দুই ভারতীয় সেনা ও একজন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ভারতীয় সেনাসহ ৮ জন। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংঘারে এই ঘটনা ঘটেছে। ভারতের পুলিশ রবিবার এই তথ্য জানায়।

ভারতীয় পুলিশের দাবী, জম্মু-কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী। পাক সেনা অতর্কিতে গুলি চালায়। যদিও গুলির পালটা জবাব দেয় ভারতীয় সেনা। খবর এনডিটিভির।

 

পূর্ববর্তি সংবাদআবারো বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী বিএসএফ
পরবর্তি সংবাদভোলায় নবীকে কটূক্তির প্রতিবাদ সমাবেশে পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ২, আহত দুই শতাধিক