অনুমতি না পাওয়ায় ঐক্যফ্রন্টের আগামীকালের সমাবেশ স্থগিত

ইসলাম টাইমস ডেস্ক: অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২ অক্টোবর সমাবেশ। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন ঐক্যফ্রন্ট নেতারা।

আজ সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক জরুরি সভা শেষে গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া সাংবাদিকদের এ কথা জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার বেইলী রোডস্থ বাসভবনে বিকাল সাড়ে ৪টায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

 

পূর্ববর্তি সংবাদএবার ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ
পরবর্তি সংবাদভারতে পাঁচতারকা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড