ভারতে পাঁচতারকা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের একটি পাঁচতারকা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে খবরে বলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হোটেলটিতে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারে।

 

অনুমান করা হচ্ছে পাঁচতলা বিলাসবহুল হোটেলটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সম্পত্তি ভষ্মীভূত হয়ে গেছে। তবে ঠিক কি কারণে হোটেলটিতে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

সংবাদ সংস্থা ‘এএনআই’ এর শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে হোটেলের ঢোকার মুখে একেবারে সামনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের বিভৎসতায় চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেছে।

পূর্ববর্তি সংবাদঅনুমতি না পাওয়ায় ঐক্যফ্রন্টের আগামীকালের সমাবেশ স্থগিত
পরবর্তি সংবাদমাওলানা মঞ্জুরুল হক রহ.: আমাদের শৈশব-কৈশোরের এক মহীরুহ