মার্কিন সৈন্যদেরকে সিরিয়ান কুর্দীদের আলু নিক্ষেপ (ভিডিও)

 ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়া থেকে  সরে পড়া মার্কিন সৈন্যদেরকে  কুর্দীরা আলু নিক্ষেপ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে ইসরাইলী গণমাধ্যম হ্যারেটজ।  ২১ অক্টোবর সোমবার পত্রিকাটি মার্কিন সৈন্যদেরকে আলু নিক্ষেপের  একটি ভিডিওসহ খবরটি প্রকাশ করে।

ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ কুর্দী নাগরিকরা আমেরিকান সৈন্যদের যুদ্ধযান লক্ষ্য করে আলু নিক্ষেপ করছে। তাদেরকে মিথ্যুক বলে চিৎকার করছে। তারা চিৎকার করে বলছে, ‘নো আমেরিকা’ ‘আমেরিকা লায়ার।’

আরবীতে একজনকে বলতে শোনা যায়, ‘ইদুরের মত আমেরিকা পালিয়ে যা্চ্ছে।’

প্রসঙ্গত, সিরিয়ার উত্তরাঞ্চলীয় অঞ্চল থেকে  মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত সেনারা ইরাকে প্রবেশ করেছে। সোমবার শতাধিক ট্রাকে করে মার্কিন বাহিনী ইরাকের প্রবেশ করে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

এর আগে, গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন।

 

 

পূর্ববর্তি সংবাদমাওলানা মঞ্জুরুল হক রহ.: আমাদের শৈশব-কৈশোরের এক মহীরুহ 
পরবর্তি সংবাদভোলায় নবী প্রেমীদের উপর গুলি, ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ