ভোলায় নবী প্রেমীদের উপর গুলি, ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইসলাম টাইমস ডেস্ক: ভোলার বোরহানউদ্দীন উপজেলার বিপ্লব চন্দ্র শুভ কর্তৃক মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ এবং এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে পুলিশের  পৈশাচিক হামলায় নবী প্রেমিক সাধারণ মুসল্লিদের শহীদ করার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।

আজ ২১ অক্টোবর বাদ আছর ময়মনসিংহ খাগডহর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। এতে ময়মনসিংহের নেতৃস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন ‘ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র  সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী। মাওলানা সাদী বলেন, “নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। সঠিক তদন্তের আগে দায়িত্বশীল কারো মুখ থেকে কোনো প্রকার মন্তব্য কাম্য নয়।”

পূর্ববর্তি সংবাদমার্কিন সৈন্যদেরকে সিরিয়ান কুর্দীদের আলু নিক্ষেপ (ভিডিও)
পরবর্তি সংবাদপুলিশি নৃশংসতার প্রতিবাদে আগামীকাল নবীপ্রেমীদের ঢল নামবে : আল্লামা কাসেমী