ভোলায় সমাবেশের অনুমতি না পেয়ে সংবাদ সম্মেলন করবে মুসলিম ঐক্য পরিষদ

ইসলাম টাইমস ডেস্ক: ভোলার বোরহানউদ্দিনে তাওহীদী জনতার উপর পুলিশের নির্বিচার গুলিতে  চার জন নিহত হওয়ার ঘটনায় মুসলিম ঐক্য পরিষদ আয়োজিত পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ হচ্ছে না।  ‍পুলিশের অনুমতি না পাওয়ায়  আজ সোমবার সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠের সমাবেশ হবে না বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম নেতা মাওলানা মিজানুর রহমান।  প্রতিবাদ সমাবেশ করতে না পারায় তারা সকাল সাড়ে ১০ টায় ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি জানাবেন।

রবিবার বিকালে ভোলা প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতারা সোমবারে প্রতিবাদ সভা ঘোষণার পাশাপাশি ৬ দফা দাবি তুলে ধরেছিলেন।

দাবিগুলো হচ্ছে- বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রেফতারদের বিনা শর্তে মুক্তি প্রদান।

সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা তরিকুল ইসলাম, আতাউর রহমান, তাজউদ্দিন ফারুকী ও মিজানুর রহমান।

সংগঠনের নেতারা জানিয়েছেন প্রতিবাদ সমাবেশ করতে না পারায় তারা সকাল সাড়ে ১০ টায় ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি জানাবেন। এদিকে ভোলা জেলা শহরে পুলিশ টহল দিচ্ছে। ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, পাশ্ববর্তী জেলা থেকে ভোলায় অতিরিক্ত দু’শতাধিক পুলিশ আনা হয়েছে। শহরের পরিবেশ স্বাভাবিক হচ্ছে। তবে বোরহানউদ্দিনে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ,বিজেবি ও কোস্টগার্ড দায়িত্ব পালন করছে বলে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদকঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনা : নিহত ৩০
পরবর্তি সংবাদসাভারে খতমে নবুয়তের আলোচনা সভা, ভোলার ঘটনার তীব্র নিন্দা জানান বক্তারা