আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় পোশাক শ্রমিক নিহত

ইসলাম টাইমস ডেস্ক : সাভারের আশুলিয়ায় কাভার্ডভ্যানচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম টাঙ্গাইলের ছনখোলার বাসিন্দা। তিনি আয়েশা ক্লোথিং কোম্পানি লিমিটেড কারখানার সহকারী সুইং অপারেটর হিসাবে কাজ করতেন।

আশুলিয়া থানার এসআই একরামুল হক জানান, কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে রাতে শিমুলতলা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান মনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাভার্ডভ্যানসহ এর চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান এসআই।

পূর্ববর্তি সংবাদভোলায় ৪ শহীদের দাফন সম্পন্ন
পরবর্তি সংবাদহবিগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত স্বামী