হবিগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত স্বামী

ইসলাম টাইমস ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় এক নারীকে গলা কেটে হত্যা অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাহফুজা বেগম (২৫)। তিনি একই ইউনিয়নের গোয়াকাড়া গ্রামের শীর ইসলামের মেয়ে। এ ঘটনায় স্বামী মকসুদ আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।

জানা যায়, সোমবার রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, এ সময় মকসুদ আলী মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে স্ত্রী মাহফুজাকে হত্যা করে।

বুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মহিবুর রহমান জানান, প্রায় ১০ বছর আগে গোয়াকাড়া গ্রামের মাহফুজাকে বিয়ে করেন ভরপূর্ণি গ্রামের মকসুদ আলী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছে না। তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেছিল।

পূর্ববর্তি সংবাদআশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় পোশাক শ্রমিক নিহত
পরবর্তি সংবাদভোলার ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস : খুলনায় প্রবীণ সাংবাদিক গ্রেফতার