এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও পদ থেকে অব্যাহতি

ইসলাম টাইমস ডেস্ক: ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু কাওসারকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

সম্প্রতি রাজধানীর ক্যাসিনো কারবারে ওয়ান্ডারার্স ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে আসেন মোল্লা কাওসার।

গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কাওসারসহ তার স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে।

পূর্ববর্তি সংবাদক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মেনন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব
পরবর্তি সংবাদভোলায় কথিত মন্দির হামলার ঘটনায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা