ক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মেনন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

ইসলাম টাইমস ডেস্ক: ক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলবের খবর পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট তাদের ব্যাংক হিসাব তলব করে। একই সাথে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সুপারিশ করেছে আইনপ্রয়োগকারী সংস্থা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, রাশেদ খান মেননের বিরুদ্ধে ক্যাসিনোর টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। ক্যাসিনো বাণিজ্যের অন্যতম হোতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট রিমান্ডে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি রাশেদ খান মেননকে প্রতি মাসে টাকা দিতেন।

এ কারণেই রাশেদ খান মেননের সম্পদের হিসাব তলব করা হচ্ছে।  কারণ তারা মনে করছে, যেকোনো সময় রাশেদ খান মেননকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। তিনি যেন দেশ থেকে পালিয়ে না যান সেজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তকারী কর্মকার্তারা অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদভোলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বেফাকের
পরবর্তি সংবাদএবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও পদ থেকে অব্যাহতি