ক্যাসিনোকাণ্ড: হুইপ সামশুল হক, এমপি শাওনসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি

ইসলাম টাইমস ডেস্ক: ক্যাসিনোকাণ্ডে সংশ্লিষ্টতার দায়ে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার এ সংক্রান্ত চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো হয়েছে।

ক্যাসিনোকাণ্ডে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এ সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ চিঠি পাঠিয়েছেন।

 

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

 

পূর্ববর্তি সংবাদপ্রাথমিক শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
পরবর্তি সংবাদমেননের দু:খ প্রকাশ: নিজের বক্তব্যকে নিজেই ‘অতিশয় উক্তি’ আখ্যা দিলেন