ধানমন্ডিতে আবাসিক ভবনের আগুনে ১ নারীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে দগ্ধ এক শিশু ও এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এর ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ধানমন্ডি-৬ এ অবস্থিত ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

পূর্ববর্তি সংবাদমুঠোফোনে নুসরাতের পরিবারকে হুমকি
পরবর্তি সংবাদমক্কা-মদিনায় প্রথমবারের মতো জুমআ পড়ালেন যে নতুন ২ খতিব