ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে দগ্ধ এক শিশু ও এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। এর ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ধানমন্ডি-৬ এ অবস্থিত ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।
















