স্কুলে পড়ার পাশাপাশি পুরো কুরআন মুখস্থ করল তাসনিম

ইসলাম টাইমস ডেস্ক: স্কুলের পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অল্প অল্প করে মুখস্ত করে পুরো কুরআন হিফজ করে নিয়েছে ক্লাস ফোরের ছাত্রী তাসনিম তাইয়্যেবা পুষ্প। মাত্র দুবছর এগার মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছে তাসনিম তায়্যিবা (পুষ্প) নামে ঐ স্কুল শিক্ষার্থী।

তাসনিম তাইয়্যেবা পুষ্প বগুড়ার ‘স্কুল অব দ্য হলি কুরআন’ প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির ছাত্রী। ২০১৫ সালে বগুড়া শহরে ‘স্কুল অব দ্য হলি কুরআন’ প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি স্কুলের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কুরআন, আরবি ভাষা ও মাসআলা-মাসায়েল শিক্ষার সুব্যবস্থা রেখেছে। চার বছরের ব্যবধানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার। স্কুল শিক্ষার পাশাপাশি এখন পর্যন্ত পাঁচজন শিক্ষার্থী পুরো পবিত্র কুরআন মুখস্ত করেছেন।

ইংরেজি ও আরবি শিক্ষার সমন্বয়ে আধুনিক, চরিত্রবান ও আল্লাহ ভিরু প্রজন্ম উপহার দিতেই জাতীয় শিক্ষা কারিকুলামের পাশাপাশি কুরআন ও আরবি ভাষা শিক্ষারব্যবস্থা রেখেছে স্কুলটি।

স্কুল কর্তৃপক্ষ ক্ষুদে শিক্ষার্থী তাসনিম তাইয়্যেবা পুষ্পের পবিত্র কুরআন মুখস্ত করায় তাকে সংবর্ধনা দিয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর ওরাকাতুস সাহারা নামে আরেক স্কুলছাত্রী পুরো কুরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করে।

স্কুল শিক্ষার পাশাপাশি আরবি ভাষা ও কুরআন শিক্ষার এ ব্যবস্থা নিঃসন্দেহে প্রশংসা ও কৃতিত্বের দাবি রাখে। ‘স্কুল অব দ্য হলি কুরআন’র প্রতি রইলো শুভ কামনা।

পূর্ববর্তি সংবাদবিগত দিনের অভিজ্ঞতার আলোকে কাজকে আরও অগ্রসর করতে হবে 
পরবর্তি সংবাদনির্মাণাধীন ভবনের ছাদ ধসে বড়পুকুরিয়া কয়লা খনিতে ২ শ্রমিক নিহত