ইসলাম টাইমস ডেস্ক: আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০, ১১, ১২ জানুয়ারী টঙ্গীতে আলমী শূরার অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। এরপর ১৭ তারিখ থেকে শুরু হবে সাদপন্থীদের ইজতেমা। তবে ইজতেমায় যোগ দিতে মাওলানা সাদ কান্ধলবি বাংলাদেশে আসতে পারবেন না বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম-প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ২০২০ সালের বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে আলোচনার জন্য সোমবার বৈঠকে বসেন উভয়পক্ষের দায়িত্বশীলরা। এসময় বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়।
জানা যায়, দু’পক্ষই আলাদাভাবে ইজতেমার আগে ৫ দিনের জোড় করবে। তবে তা টঙ্গী ময়দানে করা যাবে না।
















