ইসলাম টাইমস ডেস্ক : আইএস নেতা আবু বকর বাগদাদীকে হত্যা করে তুরস্ক, রাশিয়া, সিরিয়া ও ইরাকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন ট্রাম্প। গতকাল তুর্কী ভিত্তিক গণমাধ্যম আনদুলু এজেন্সির শেয়ার করা এক টুইটে ট্রাম্পকে এসব কথা বলতে দেখা যায়।
#Trump says #Daesh chief al-#Baghdadi killed in #US raid https://t.co/IonHcij2xc
– #Trump comments on Turkish involvement in the #US operation targeting #Baghdadi pic.twitter.com/MuE37RQafN
— ANADOLU AGENCY (ENG) (@anadoluagency) October 27, 2019
প্রসঙ্গত, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, মার্কিন সেনাবাহিনীর অভিযানে আবু বকর বাগদাদি নিহত হয়েছেন।
ঊর্ধ্বতন এক মার্কিন সেনা ও সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, শনিবার সিরিয়ায় উত্তর-পশ্চিমে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এই অভিযানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যায়।
















