আবরার হত্যা : সেতু নামে আরেকজন গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসএম মাহমুদ সেতু নামে আরো এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল রবিবার বিকালে বুয়েট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার সময় শেরেবাংলা হলের ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত থেকে ১৯ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আবরার হত্যায় তার বাবা বরকত উল্লাহও চকবাজার থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

 

চলতি বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে আবরার নিহত হন। বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তি সংবাদচলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদের বাসায় ডলারে জুয়া খেলা হত
পরবর্তি সংবাদআইএস নেতাকে হত্যার দাবি : তুরস্ক, রাশিয়া, সিরিয়া, ইরাকের প্রতি কৃতজ্ঞ ট্রাম্প