আইএস নেতাকে হত্যার দাবি : তুরস্ক, রাশিয়া, সিরিয়া, ইরাকের প্রতি কৃতজ্ঞ ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক : আইএস নেতা আবু বকর বাগদাদীকে হত্যা করে তুরস্ক, রাশিয়া, সিরিয়া ও ইরাকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন ট্রাম্প। গতকাল তুর্কী ভিত্তিক গণমাধ্যম আনদুলু এজেন্সির  শেয়ার করা এক টুইটে ট্রাম্পকে এসব কথা বলতে দেখা যায়।

প্রসঙ্গত, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, মার্কিন সেনাবাহিনীর অভিযানে আবু বকর বাগদাদি নিহত হয়েছেন।

ঊর্ধ্বতন এক মার্কিন সেনা ও সূত্রের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, শনিবার সিরিয়ায় উত্তর-পশ্চিমে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এই অভিযানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি মারা যায়।

পূর্ববর্তি সংবাদআবরার হত্যা : সেতু নামে আরেকজন গ্রেফতার
পরবর্তি সংবাদস্বামী পেটানোয় বিশ্বে তৃতীয় স্থান অধিকার করল ভারতীয় নারীরা