সিরিয়ার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় খুলল তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ায় সীমান্তে তিন বছরে বেশ কয়েকবার সামরিক অভিযানে বিস্তীর্ণ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তুরস্ক। কোথাও সরাসরি তুরস্কের সেনারা এলাকা নিয়ন্ত্রণ করছেন। আবার কোনো কোনো এলাকা তুরস্কের মদদপুষ্ট সিরিয়ান বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলছে। সেগুলোতে পুরোপুরি কর্তৃত্ব রয়েছে তুরস্কের।

এরকম একটি এলাকা সিরিয়ার আলেপ্পো। তুরস্কের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এসব এলাকা পুণনির্মাণ ও মানুষের বসবাস উপযোগী করতে কাজ করছে। খোলা হয়েছে তুরস্কের বিভিন্ন স্কুল ও হাসপাতালের শাখা।তুর্কি সেনাদের দখলে থাকা আলেপ্পর একটি এলাকায় তুর্কি বিশ্ববিদ্যালয় ও স্কুলের শাখা খুলেছে তুরস্ক। আলেপ্পোসহ দেশটির বিভিন্ন এলাকায় এসব প্রতিষ্ঠান খোলা হচ্ছে।

এরই মধ্যে বিখ্যাত গাজিয়ানটেপ ইউনিভার্সিটির শাখাও খোলা হয় সেখানে। আলেপ্পোতে এই বিশ্ববিদ্যালয়ের তিনটি শাখায় গত ৪ অক্টোবর ভর্তি শুরু হয়েছে। সিরিয়ান শিক্ষার্থীরা এসব শাখায় পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করতে পারবেন।আলেপ্পোর আল বাব এলাকায় বিজনেস অনুষদ, আজাজ এলাকায় ইসলামিক সায়েন্স অনুষদ এবং আফরিনে শিক্ষা অনুষদ খুলেছে গাজিয়ানটেপ ইউনিভার্সিটি।

৪ অক্টোবর ভর্তি কার্যক্রম শুরুর পর ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ক্যাম্পাসগুলো। এই উদ্যোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে গরু পাচারে বিএসএফ জড়িত: ভারতীয় গোয়েন্দা সংস্থা
পরবর্তি সংবাদআল্লামা আহমদ শফির কাছে দোয়া চাইল হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ