আগামীকাল ইসলামাবাদে প্রবেশ করবে পাকিস্তানের আযাদি মার্চ

ইসলাম টাইমস ডেস্ক: সিন্ধু প্রদেশের রাজধানী করাচী থেকে শুরু হওয়া আযাদি মার্চ আগামীককাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছবে আশাবাদ ব্যক্ত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান।

পাকিস্তানের লাখ লাখ লোকের এ আযাদি মার্চে কোনো নারীর দেখা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি উর্দু। বিবিসি উর্দু জানায়, আযাদি মার্চের শুরুতেই জমিয়ত প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছিলেন, পুরুষরাই নারীদের প্রতিনিধিত্বের জন্য যথেষ্ট। পুরুষরা আযাদি মার্চে যোগ দেবে। আর নারীরা ঘরে বসে দোয়া করবে এবং রোযা রাখবে।

এদিকে মাওলানা ফজলুর রহমান এখন লাহোরে অবস্থান করছেন বলে জঙ-এর খবরে বলা হয়েছে। লাহোরে পাকিস্তান পিপলস পার্টির প্রতিনিধি মাওলানাকে অভ্যর্থনা জানালেও উপস্থিত ছিলেন না আযাদী মার্চে সমর্থন দেওয়া মুসলিম লীগের কোনো প্রতিনিধি।

উল্লেখ্য পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশ পরিচালনায় ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে করাচী থেকে আযাদি মার্চ শুরু করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান। তার এ আযাদী মার্চে সমর্থন জানিয়েছে পিপিপি, পিএমএলসহ দেশটির আরও একাধিক বিরোধী দল।

পূর্ববর্তি সংবাদরুম ভাড়া নিয়ে অনৈতিক কাজের সময় যুবলীগ নেতা আটক
পরবর্তি সংবাদরূপনগরে সিলিন্ডার বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৬