ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকার শনিরআখড়ায় “সামাজিক সেবায় ওলামায়ে কেরামের অবদান ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল (৩১ অক্টোবর) বৃহস্পতিবার শনিরআখড়ার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সকাল ৯ টা থেকে শুরু হবে এ আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে যোহরের পর আলোচনা করবেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী।
এছাড়াও রাজধানী ঢাকাসহ সারাদেশের অনেক শীর্ষ আলেম উপস্থিত থাকবেন আগামীকালের “সামাজিক সেবায় ওলামায়ে কেরামের অবদান ও করণীয়” শীর্ষক আলোচনা সভায়।
















