প্রথম আলোর সাময়িকীর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট, নিহত স্কুলছাত্র

ইসলাম টাইমস ডেস্ক: দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত (১৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস  বলেন, ‘কি আনন্দ’ শিরোনামে ওই অনুষ্ঠানের জন্য তৈরি করা মঞ্চের পেছনে নাইম বিদুৎষ্পৃষ্ট হন। আয়োজকরা তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কলেজের দিবা শাখার ছাত্র নাইমের গ্রামের বাড়ি নোয়াখালী। ঢাকার আগারগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

কলেজসূত্রে জানা যায়, অনুষ্ঠানের আয়োজকরা জেনারেটর দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন। কয়েকজন ছাত্র সেখানে গল্প করছিল। এর মধ্যে নাইম কোনো কারণে জেনারেটরের উপর পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়। এ সময় সহপাঠীরা তাকে ছাড়াতে চেষ্টা চালায়। পরে সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়।

“আয়োজকরা তাকে কাছের সোহরাওয়ার্দী হাসপাতালে না নিয়ে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।”

আয়েশা মেমোরিয়াল হাসপাতাল নামে পরিচিত মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ওই অনুষ্ঠান আয়োজনে অংশীদার ছিল বলে জানান তিনি।

এ বিষয়ে বক্তব্যের জন্য কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে ফোন করা হলেও তিনি ধরেননি।

 

পূর্ববর্তি সংবাদফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৬ : খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
পরবর্তি সংবাদআড়াইহাজারে কুকুরের তাড়ায় ব্যবসায়ীর মৃত্যু