থাইল্যান্ডে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইয়ালা প্রদেশে হামলা, ১৫ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইয়ালা প্রদেশে অজ্ঞাত অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়,  গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে রক্তক্ষয়ী সহিংসতা অনেক বেড়ে গেছে। গত ১৫ বছরে এসব সহিংসতায় সাত হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছেন।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রমোত প্রম-ইন এএফপি’কে বলেন, মঙ্গলবার রাতে ইয়ালা প্রদেশে বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবকদের নিয়ন্ত্রণে থাকা দুটি নিরাপত্তা ফাঁড়িতে ব্যাপক হামলা চালানো হয়।

প্রমোত বলেন, এতে ‘ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। এছাড়া হাসপাতালে আরো দু’জন এবং আজ সকালে একজন মারা যান।’

পূর্ববর্তি সংবাদকাল থেকে বসছে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন
পরবর্তি সংবাদতিন মাসের টানা আন্দোলনেও স্বপদে বহাল জাবি ভিসি: তার শক্তির উৎস কী?