কৃষকদের অধিকার রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার রক্ষা করা। কারণ, খাদ্য ও পুষ্টি কৃষি সরবরাহ করে কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছে।

আজ বুধবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ কৃষক লীগের ১০ম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে একটি উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি ও কৃষকদের পেছনে ফেলে রাখবে না।  তিনি বলেন, ‘আমরা উন্নত হবো, তবে আমরা আমাদের কৃষক ও কৃষিকে বাদ না দিয়ে আমরা শিল্পোন্নত হয়ে উঠবো।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সর্বভারতী কিষাণ সভার সাধারণ সম্পাদক অতুল কুমার অঞ্জন, কৃষক লীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা এবং সম্পাদক খন্দকার শামসুল হক রেজা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও কৃষকদের উন্নয়নে ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কৃষক লীগের সর্বশেষ কাউন্সিল ২০১২ সালে ১৯ জুলাই অনুষ্ঠিত হয়, যেখানে মোতাহের হোসেন মোল্লা এবং খন্দকার শামসুল হক রেজা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পূর্ববর্তি সংবাদভারতে বিষাক্ত গ্যাস ছেড়েছে পাকিস্তান, দাবি বিজেপি নেতার
পরবর্তি সংবাদছাত্রলীগ এখন খুনিলীগ হয়ে গেছে: আবদুর রব