বাবরি মসজিদ মামলার রায়ে সন্তুষ্ট নয় সুন্নি ওয়াকফ বোর্ড

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বহুল আলোচিত অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আর মুসলিমদের অযোধ্যায় দেওয়া হবে ৫ একর বিকল্প জমি। তবে রায় নিয়ে সন্তুষ্ট নন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জায়রাব জিলানি।

সুপ্রিম কোর্টে রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জায়রাব জিলানি বলেছেন, আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করছি, কিন্তু আমরা মোটেই খুশি নই। এইা রায়ে অসংখ্য পরস্পরবিরোধীতা রয়েছে। আমরা এই রায়ের রিভিউ আবেদন জানাব। তবে জিলানি জাতির কাছে শান্ত এবং শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

এদিকে, হিন্দু মহাসভার আইনজীবী বরুণকুমার সিনহা বলেন,’এটা ঐতিহাসিক রায়। বিভেদের মধ্যে ঐক্যের বার্তা দিল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের মধ্যেই জয় শ্রী রাম জয়ধ্বনি দেয় আইনজীবীদের একাংশ। তাঁদের থামান বাকি আইনজীবীরা।

সূত্র: জি নিউজ

পূর্ববর্তি সংবাদইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার
পরবর্তি সংবাদজাবি ভিসির দুর্নীতির প্রমাণ শিক্ষামন্ত্রীর দপ্তরে