ইসলাম টাইমস ডেস্ক : সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শাহজাহানএকই জেলার যুবলীগ কর্মীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন দলীয় সূত্রের বরাত দিয়ে বলেন, রোববার বিকালে আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে শাহজাহানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে যুবলীগ কর্মীরা।
এ সময় ৭-৮ জন হামলাকারী ছুরি দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি হামলা চালিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, শাহজাহানকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শাহজাহানকে সেখানে জরুরীভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। ঘটনা পরবর্তী সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা। সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলছেন, আসামিদের ধরতে আমরা অভিযান শুরু করেছি। শিগগির তাদের ধরতে পারবেন বলেও তিনি জানান।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ হামলার বিষয়টি নিশ্চিত করলেও কারা এবং কেন এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি।
কর্মীদের ছুরিকাঘাতে
















