ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে দুটি রিলিফ ক্রেন। এখনও বগির নিচে অনেকে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন রেল সচিব।

মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পূর্ববর্তি সংবাদজামিয়া আরজাবাদে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মিরপুরের ইনআমি জলসা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদতূর্ণা চালকের সিগনাল অমান্য করাই ট্রেন দুর্ঘটনার জন্যে দায়ী