হজ নিয়ে বক্তব্য : ধর্ম প্রতিমন্ত্রীর অপসারণে এক সপ্তাহের আল্টিমেটাম দিল তরিকত ফেডারেশন

 ইসলাম টাইমস ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ হীন ও ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য কওমি মাদরাসা এবং সরকারি আলিয়া মাদরাসার আলেম-ওলামাদের মধ্যে বিভেদ ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করে তার অপসারণ ও শাস্তির দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)। সম্প্রতি হজ প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর ভাইরাল হওয়া সমালোচিত বক্তব্যের প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেছে তরীকত ফেডারেশন ।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এ আল্টিমেটাম ঘোষণা করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির তরিকত ফেডারেশনের মুখপাত্র আলহাজ্ব মাওলানা জাকির হোসাইন বলেন, ধর্ম প্রতিমন্ত্রী। তিনি দেশের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসাসমূহকে ‘আলিয়া-মালিয়া’ বলে চরম কটূক্তি এবং কটাক্ষ করে দেশের লাখ লাখ আলেম-ওলামার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন। আলিয়া মাদরাসার সম্মানিত আলেম-উলামাদের ন্যাক্কারজনকভাবে কটূক্তি করেছেন। এছাড়া তিনি ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজকে ‘কুকুরের খাদ্য হিসেবে এক কেজি গোস্তের’ সাথে তুলনা করে এক জঘন্য উপমা দিয়ে ইসলামী মূল্যবোধের উপর চরমভাবে আঘাত করেছে।

তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্মানিত ওলামায়ে কিরাম ও পবিত্র হজের প্রতি অশালীন ও অসম্মানজনক কটূক্তির জন্য অবিলম্বে শেখ মো. আব্দুল্লাহকে মন্ত্রী ও আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের পদ থেকে অপসারণ করা হোক এবং তাকে শাস্তির আওতায় আনা হোক। বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত সরকারের গৃহীত পদক্ষেপের জন্য অপেক্ষা করবো। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে দেশের সকল ওলামা মাশায়েখ নেতৃবৃন্দের সাথে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করলে কাউকে ক্ষমা করা হবে না: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদকসবায় ট্রেন দুর্ঘটনা : সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনাকে দায়ী করলেন ফখরুল